‘
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ তরুণদেরকে নেতৃত্বে ও তাদেরকেক্ষমতায় আনতে চাই। জুলাই অভ্যুত্থানে যেরকম দেশের মানুষদের হতাশকরেনি ছাত্রজনতা, ঠিক তেমনি আগামীর বাংলাদেশের মানুষদেরও হতাশকরবে না।গতকাল সোমবার সন্ধ্যার পরে ময়মনসিংহের ফুলবাড়িয়া চত্বরে দেশ গড়তেজুলাই পদযাত্রায় অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেজাতীয় নাগরিক পাটির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথাবলেছেন।তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনেরবার্তা নিয়ে কাজ করছে, বিগত দিনের রাজনীতি মানুষকে মুক্তিদেয়নি। নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় এনসিপি।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্মআহ্বায়ক জাবেদ রাসিন, ফুলবাড়িয়া উপজেলা শাখার প্রধানসমন্বয়কারী মনজুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী,সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জি: ওমর শরিফ, ইঞ্জি:রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :