Agaminews
Dr. Neem Hakim

উচ্চকক্ষের বিষয়ে ঐক্যমত না হওয়ায় এখনো জুলাই সনদ আটকে রয়েছে – জামালপুরে নাহিদ ইসলাম


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন / ২৩৮
উচ্চকক্ষের বিষয়ে ঐক্যমত না হওয়ায় এখনো জুলাই সনদ আটকে রয়েছে – জামালপুরে নাহিদ ইসলাম

 

Inbox
to me

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে জাতীয় নাগরিক পার্টি – এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ই আগষ্টের মধ্যে জারি করতে হবে। উচ্চকক্ষের বিষয়ে ঐক্যমত না হওয়ায় এখনো জুলাই সনদ আটকে রয়েছে। দলীয় স্বার্থে যারা জুলাই সনদে ঐক্যমত এখনো হননি তাদেরকে জনগণের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যমত পোষণ করা উচিত। উচ্চকক্ষের বিষয়ে সর্বদলীয় ঐক্যমতে পৌছতে পারলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। সংস্কারের মাধ্যমে পুরনো আইনকে পরিবর্তন করতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রæতি নিশ্চিত করতে হবে। অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের দিকে যদি না নিয়ে যেতাম, সরকার বদলের দিকে যদি না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন বিভিন্ন জায়াগায় নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই, বিচার ব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। গণঅভ্যুত্থানের সময় আমরা সংগঠিত ছিলাম না, আমরা অনেক কিছু করতে পারি নি। এখন আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা সরকারের ভেতরে-বাহিরে সর্বাত্মক চেষ্টা করছি এই সময়ের রাজনীতিকে গণঅভ্যুত্থানের চেতনার দিকে ধাবিত করার। সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নির্বাচন চাই, ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার-আমার জীবনের কোন পরিবর্তন হবে না। আমাদের জীবনে পরিবর্তন আসবে যদি সংস্কার হয়, প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। এমন একটি সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যাক্তি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্রব্যবস্থার জন্য, নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই।
দুপুরে জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি – এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের তমালতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে নেতৃবৃন্দ ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর