
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
সারাদেশে হত্যা, নৈরাজ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্যের প্রতিবাদে গফরগাঁওয়ে বিএনপি বিশাল বিক্ষোভ মিছিল-সমাবেশ করছে।
সোমবার দুপুরে গফরগাঁও রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত
সমাবেশে বক্তব্য রাখেন
ডা. মোফাখখারুল ইসলাম
রানা।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান গণতন্ত্রের অনবদ্য প্রতীক। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। এতে বিএনপির অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছেন এবং বহু নেতাকর্মী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্যে, কটূক্তি ও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সমাবেশে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ মো. ইসহাক।
আপনার মতামত লিখুন :