Agaminews
Dr. Neem Hakim

নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন / ১৫৪
নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা,অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যে মব সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ও সারা দেশে আইনশৃংখলা অবনতির প্রতিবাদে নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক,নাটোর শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন,সাংগঠনিক সম্পাদক চমক হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ । এসময় বক্তারা বলেন, দেশকে পরিকল্পিত ভাবে একটি গোষ্ঠী অস্থিতিশীল করতে চেষ্টা করছে। দেশে মব সৃষ্টিকারীদেরকে প্রতিহত করতে হবে। দেশে আইশৃঙ্খলাবিঘ্নকারী এবং শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারীদের বিচার করতে হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর