Agaminews
Dr. Neem Hakim

শরণখোলায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন সম্পন্ন


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন / ২১৪
শরণখোলায় বিএনপি’র  দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন সম্পন্ন

কামরুল ইসলাম টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন বাদল ও শামীম আহমেদ নির্বাচিত হয়েছেন। ১৩ই জুলাই দুপুর ১২ টায় উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক,বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম তালিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এস এম সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ওহিদুল ইসলাম পন্টু, রুনা গাজী ও বাগেরহাট ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। অনুষ্ঠান শেষে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শাহ আলম। শরণখোলা উপজেলা বিএনপির সম্মেলনে চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলর রয়েছেন যাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত হন। এ সম্মেলনে সভাপতি পদে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুমান আরা আলো পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন ১০৯ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা ইসাহাক আলী পেয়েছেন ৮২ ভোট । এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন বাদল ১৬৫ ভোট পেয়ে প্রথম সাংগঠনিক এবং শামীম আহমেদ ১২৫ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হওয়ায় এই নির্বাচনকে ঘিরে উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর