Agaminews
Dr. Neem Hakim

জুলাই গণ-অভ্যুত্থানে শেরপুরে আন্দোলনকারী ৩ কলেজ ছাত্র হত্যায় আসামী ৫০৫


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ৬:০২ অপরাহ্ন / ১২০
জুলাই গণ-অভ্যুত্থানে শেরপুরে আন্দোলনকারী ৩ কলেজ ছাত্র হত্যায় আসামী ৫০৫

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি :
ছাত্র-জনতার আন্দোলনের ১১মাস পর শেরপুর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওইসব মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক হুইপ,এমপি,জেলা পরিষদের চেয়ারম্যান, ৬ উপজেলা চেয়ারম্যান, ৪ মেয়র, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার গাড়ী চালকসহ মোট আসামী হয়েছেন ৫০৫ জন। আর তদন্তে প্রাথমিক সত্যতা না পাওয়ায় অব্যাহতির আবেদন জানানো হয়েছে পুলিশের ডিআইজি ও শেরপুরের সাবেক এসপি আনিসুর রহমান,সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সাব্বির আহমেদ খোকন,শহর আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী ও সাংবাদিক মেরাজ উদ্দিনসহ ৩৩ জনের। অন্যদিকে চার্জশিটে থাকা আসামীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালসহ কয়েকজন কারাগারে থাকলেও মূল আসামীদের প্রায় সবাই এখনো ধরাছোঁয়ার বাইরে।
গত ৯ জুলাই বুধবার দুপুরে ৩ চাঞ্চল্যকর হত্যা মামলায় চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান,ওইসব মামলায় আদালতে চার্জশিট গৃহীত হলেই পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর