
ময়মনসিংহ প্রতিনিধি:
আজ বুধবার (০২ জুলাই) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোফিদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকরী উদ্যোগ। এই মেলা সাধারণ মানুষের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, মেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলা চলবে আগামী পনের দিনব্যাপী।
আপনার মতামত লিখুন :