Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়ায় সাংবাদিকতায় ডিজিটাল বিপ্লব: নতুন প্রেসক্লাবের গৌরবময় সূচনা


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন / ২৮১
ধোবাউড়ায় সাংবাদিকতায় ডিজিটাল বিপ্লব: নতুন প্রেসক্লাবের গৌরবময় সূচনা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রযুক্তি ও সংবাদ শৈলীর এক নতুন অধ্যায় শুরু হলো। প্রান্তিক মানুষের অগোচর কণ্ঠকে তুলে ধরার অঙ্গীকার নিয়ে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাব’।
সাড়ে পাঁচটায় ক্লাব কার্যালয়ে কেক কেটে উদ্বোধন করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জি.এম. আজহারুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা। এসময় সকলে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বক্তারা জানান,
“নতুন চোখে সংবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লাবটি গড়ে তুলবে তথ্যপ্রযুক্তিনির্ভর, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার সংস্কৃতি।
তারা আশা প্রকাশ করেন, প্রযুক্তির সহায়তায় ধোবাউড়ার প্রতিটি সংকট ও সম্ভাবনা জনগণের সামনে আরও স্বচ্ছ ও প্রামাণিকভাবে উপস্থাপন করবে এই সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ:
এস.এম. বাবর, মাহিম আল খোকন, মাসুদ চৌধুরী, মোঃ ফারুক হোসাইন, মিজানুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ বিপুল মিয়া, আনিচুর রহমান সোহাগ, আব্দুল হক লিটন, মাহমুদুল হাসান বিশ্বাস রুজেল, রাসেল মন্ডল, নূরু আলম, রফিকুল ইসলাম রতনসহ অনেকে।

উপস্থিত সবার সম্মতিতে ঘোষিত হয় ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি, যারা একসঙ্গে কাজ করে ধোবাউড়ার সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা দিবে।

তরুণ ও উদ্যমী এই সাংবাদিক সংগঠন আগামী দিনে ধোবাউড়ার এক গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রতিষ্ঠানে পরিণত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর