Agaminews
Dr. Neem Hakim

ধোবাউরায় সিএনজি চালকের বাড়িতে হামলা: আদালতে মামলা, তদন্তে পিবিআই


audhamyabangla প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ / ৮৬৪
ধোবাউরায় সিএনজি চালকের বাড়িতে হামলা: আদালতে মামলা, তদন্তে পিবিআই

ধোবাউরা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিএনজি চালক নয়ন মিয়ার বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয়ন মিয়া আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন ২০২৫ ইং তারিখে রাত আনুমানিক ১০টার দিকে সিএনজি চালিয়ে বাড়ি ফেরেন নয়ন মিয়া। এ সময় পূর্বপরিকল্পিতভাবে বালিগাঁও গ্রামের শহীদ, মজিবর, আব্দুর রব, রায়হান, শরিফুল, রিপন, খালেক, মনজুরুল, মানিক ও ফারুক নয়ন মিয়ার বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। তারা ঘরের ভিতরে ঢুকে নয়ন মিয়াসহ তার স্ত্রী ও সন্তানদের এলোপাতাড়ি মারধর করে।

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ধোবাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে ফেরেন।

নয়ন মিয়া বলেন, “আমি একজন নিরীহ মানুষ। আসামিরা দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমার সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছে। তারা আমাকে এলাকা ছাড়তে বাধ্য করতে চায়। আমার স্ত্রী-সন্তানসহ আমাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনার পর তিনি গত ১৯ জুন ময়মনসিংহ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ন মিয়া শান্ত স্বভাবের একজন মানুষ, যার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে তার বাড়িতে হামলা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর