Agaminews
Dr. Neem Hakim

গফরগাঁওয়ে ছয় লাখ টাকা আত্মসাত: সাংবাদিক পরিচয়ধারী ৩ প্রতারক আটক সেনাবাহিনীর হাতে


audhamyabangla প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন / ১২২
গফরগাঁওয়ে ছয় লাখ টাকা আত্মসাত: সাংবাদিক পরিচয়ধারী ৩ প্রতারক আটক সেনাবাহিনীর হাতে

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংবাদিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে ছয় লাখ টাকা আদায়ের অভিযোগে তিন প্রতারককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও পৌর এলাকার সালটিয়া ব্রিজসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে ‘মিডিয়া পার্ক’ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সন্ধ্যায় দুইজন এবং রাত সোয়া ৭টার দিকে আরও একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১. মো. খাদিমুল ইসলাম (৪০)
২. মো. সলিমুল্লাহ (৪২)
৩. মাজাহারুল হক (৫০)

তিনজনই গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সলিমুল্লাহ নিজেকে ‘ময়মনসিংহ জেলা জিসাস’-এর সাধারণ সম্পাদক এবং প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

ভুক্তভোগী চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আনারুল হক (৩৭) জানান, আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারের ভয় দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে একাধিকবার মোট ছয় লাখ টাকা আদায় করে।

গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এফএস সার্জেন্ট আজিজ। অভিযান শেষে রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে বলে জানায় একটি দায়িত্বশীল সূত্র।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,

“আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

জানা গেছে, এই তিনজন ‘প্রতিদিনের বাংলাদেশ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর