
তোফাজ্জল হোসেন ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সুযোগ্য ইউএনও এবং সম্মানিত ফুলপুর উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা মহোদয় আজকের ২য় ব্যাচের ৫টি ইউনিয়ন পরিষদের সদস্যদের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে গ্রাম আদালত গঠণ,ধারা,
ফৌজদারি ও দেওয়ানী মামলার সুফল সম্পর্কে ১২টা পর্যন্ত উপস্থিত প্রশিক্ষণার্থীদের ব্রিফ করেন।
১২টা হতে ১.৩০ টা পর্যন্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহামমদ শামসুল হক জোয়ার্দার,
দুপুর ২. ৩০টা হতে টা পর্যন্ত সময়ে উপজেলা সমাজ সেবা অফিসার প্রশিক্ষণ প্রদান বিকেল ৪.৩০ পর্যন্ত।পরে ৪.৩০ টা হতে ৫টা পর্যন্ত আবারও সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা প্রশিক্ষণার্থীদের গ্রাম আদালত বিষয়ে কর্মশালার প্রশ্নোত্তরের মাধ্যমে বিকেল ৫টায় প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন।
গতকাল ১ম ব্যাচের ৫টি ইউনিয়ন (ছনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর ও ফুলপুর সদর ইউনিয়ন) পরিষদের সদস্যদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মোছা : তাছলিমা খাতুন।এ সময় সাংবাদিক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।।
আপনার মতামত লিখুন :