Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মুত্যু


audhamyabangla প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন / ২১৮
দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মুত্যু

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে রকি (১২) নামে এক শিশুর মুত্র হয়েছে । রোববার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রকি ওই গ্রামের অটো রিকশাচালক কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন ব্যাটারি চালিত আটোরিকশা চালিয়ে সন্ধ্যায় পর বাড়ি ফিরে বিকসাটি বৈদ্যুতিক চার্জে দেন কামাল মিয়া। পরে শিশু রকি আটোরিকশার বডি স্পর্শ করতেই মাটিতে লুটিয়ে পড়ে। পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে শিশু রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রকিকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রকি নামের একটি শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর