
তোফাজ্জল হোসেন ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে প্রাণী সম্পদ দপ্তরের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে লটারির মাধ্যমে নির্বাচিত ২৬টি পরিবারের মধ্যে ১৩ পরিবারকে বকনা এবং ১৩ পরিবারকে ষাঁড় বাছুর প্রদান করা হয়েছে। বকনা বাছুরের জন্য ১০০কেজি এবং ষাঁড় বাছুরের জন্য ১৫০ কেজি গো-খাদ্য সহ গরু রাখার গোয়াল ঘর নির্মাণের জন্য সিমেন্টের খুটি, টিন ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। গত রবিবার ১৮ মে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা মহোদয় এ বিতরণ কাজের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ তারেক আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, ডা: প্রিয়াঙ্কা রাণী পোদ্দার, সাংবাদিক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :