Agaminews
Dr. Neem Hakim

অটোরিকশা চালককে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া প্রেমিকার অনশন


audhamyabangla প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ১:২২ অপরাহ্ন / ২০৮
অটোরিকশা চালককে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া প্রেমিকার অনশন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় অটোরিকশা চালককে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া প্রেমিকা অনশন শুরু করেছেন। উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহুরী মধ্যপাড়া এলাকার প্রেমিক সাবির উদ্দিন সাগরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন কলেজ পড়ুয়া ১৯ বছরের এক ছাত্রী।
রবিবার (১১ মে) সকাল থেকে ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে প্রেমিক সাগরের বাড়ীতে অবস্থান নিয়েছেন ওই শিক্ষার্থী। তবে প্রেমিকার উপস্থিতির বিষয়টি টের পেয়ে পরিবারের সহায়তায় বাড়ি থেকে সটকে পড়েছেন প্রেমিক অটোরিকশাচালক সাবির উদ্দিন সাগর।
কলেজ ছাত্রী প্রেমিকা মিম আক্তার বলেন, বিয়ের না করলে আত্মহত্যার পথ বেছে নিব। এছাড়া তার আর কোনো পথ খোলা নেই। মিম উপজেলার আদ্রা ইউনিয়নের থুরিটংকী পাড়া মোখলেসের মেয়ে এবং হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী।
মিম আরও বলেন, গত সাড়ে ৫ মাস থেকে সাগরের সাথে প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্কের কারণে তাদের মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ হতো। এক পর্যায়ে সাগরের সাথে শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ি। সাগর বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করে। স্ত্রী হিসেবে বাড়িতে নিবে বলেছিল।
জানা গেছে, সকালে সাগরের বাড়ীতে মীম গেলে সাগর ও তার পিতা আনোয়ার মীমের সাথে আলোচনা করে। এরপর সাগরের মা ধাক্কা দিয়ে মীমকে বাইরে বের করে দিলে অনশন শুরু করেন মীম। এরপর থেকেই সাগর ও তার বাবা বাড়ী থেকে পালিয়ে যায়। সাগরের বোন আশা ছাড়া বাড়ীতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় এলাকা ও পার্শবর্তী এলাকায় মানুষরা সাগরের বাড়ীতে ভিড় জমাচ্ছে।

এই বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট বলেন, এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এমন ঘটনা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর