Agaminews
Dr. Neem Hakim

শরণখোলায় বন্য প্রানী শুকুরের কামড়ে আহত একজন


audhamyabangla প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন / ১৫৭
শরণখোলায় বন্য প্রানী শুকুরের কামড়ে আহত একজন

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায়
সুন্দরবন থেকে খাবারের খোঁজে আর না হয় পথ ভুল করে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণী শুকর। শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৩ নং নলবুনিয়া ওয়ার্ডের গুদিকাটা গ্রামের শাহীন হাওলাদারের বাড়িতে প্রবেশ করে বন্যপ্রাণী শুকর। তখন শুকরটি বাড়িতে থাকা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এতে শাহীন হাওলাদার মারাত্মকভাবে আহত হয়। পরে ঐ ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নান্নু মিয়া তালুকদার গ্রামবাসীদের সাথে নিয়ে বেঁধে রাখে শুকুর টিকে। তখন ধানসাগর স্টেশনের বন কর্মকর্তাদের জানানো হলে বনরক্ষী ও ভিটিআর টিমের সদস্যরা অনেক চেষ্টা করে শুকরকে  সুন্দরবনের অবমুক্তির জন্য নিয়ে যায়। শুকুরের কামড়ানো মোঃ শাহিন হাওলাদার কে চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর