Agaminews
Dr. Neem Hakim

হালুয়াঘাটে এলজিইডির কালাপাগলা-জয়মঙ্গল রাস্তার অনিয়মের অভিযোগ এলাকাবাসীর


audhamyabangla প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন / ৩১১
হালুয়াঘাটে এলজিইডির কালাপাগলা-জয়মঙ্গল রাস্তার অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

ছায়েদুল ইসলাম, হালুয়াঘাট থেকে:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এলজিইডি কর্তৃক কালাপাগলা থেকে জয়মঙ্গল পর্যন্ত ১৫০০ মি: রাস্তার পাকাকরণ ইতোমধ্যে শেষ হয়েছে। রাস্তাটির কাজ শুরু থেকে দুর্নীতি ও অনিয়মে অত্যন্ত নিম্নমানের কাজ সম্পন্ন হয়েছে। শুরুতেই বালুর বদলে মাটি দেওয়া হয়েছে। নি¤œমানের ইট ব্যবহার হয়েছে। নিম্নমানের বিটুমিন ব্যবহার ও রুলারদ্বারা ভালোভাবে কাজ না করার ফলে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন যায়গায় রাস্তা উঠে পড়ছে। ভারী বৃষ্টিপাত হলে রাস্তাটির ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা ইঞ্জিনিয়ার সরেজমিনে তদন্ত করে গেলেও রাস্তাটির এমন দশায় ইঞ্জিনিয়ারের সম্পৃক্ততা ও পৃষ্টপোষকতা রয়েছে বলে মনে করে এলাকাবাসী।

রাস্তাটির কাজের পুনঃতদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৃহষ্পতিবার হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর