Agaminews
Dr. Neem Hakim

সাবেক এমপি বাগেরহাট-৪ আমিরুল আলম মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ১:০৬ অপরাহ্ন / ২৪৫
সাবেক এমপি বাগেরহাট-৪ আমিরুল আলম মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমিরুল আলম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
মঙ্গলবার (৬ মে) সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল আলম মিলন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্য গ্রেফতার হয়েছেন।
তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সেই ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর