
কামরুল হাসান রবি ময়মনসিংহ
ময়মনসিংহের ধোবাউরার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী গণধর্ষণ মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব। র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান জানান, ধোবাউড়া উপজেলার সানন্দখিলা গ্রামে ১৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধীকে ১০০ টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে তাকে ফুসলিয়ে নিয়ে যায় আছিয়া বেগম নামে এক মহিলার ঘরে। আছিয়ার সহযোগিতায়, তিনজন মিলে বুদ্ধি প্রতিবন্ধীকে ধ’র্ষ’ণ করে। ধ’র্ষি’তা’র মা তাকে খুঁজতে গিয়ে দেখে তার মেয়ে, আছিয়ার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করে বের হয়েছে। ধ’র্ষি’তা’র মাকে দেখে ৩ ধ’র্ষ’ক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি গ’ণ’ধ’র্ষ’ণে’র মামলা হলে ময়মনসিংহ র্যাব ১৪ এর একটি আভিজানিক দল সোমবার ভোরে হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নের আতুয়া জঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে গ’ণ’ধ’র্ষ’ণ মামলার ২নং এজাহারনামীয় আসামী নজরুল ইসলাম ও ভুবনকুড়া ইউনিয়ন থেকে ১নং এজাহারনামীয় আসামী গনি মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুপুরে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :