Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ইউ এন ও


audhamyabangla প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ / ২৪৮
তারাকান্দায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ইউ এন ও

হামিদুল ইসলাম সরকার
তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ইউ এন ও।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) জাকির হোসাইন, তিনি উপজেলার বালিখা, কামারগাঁও, কামারিয়া ও তারাকান্দা ইউনিয়নের বাস্তবায়নাধীন টিকে আর,কাবিখা,কাবি’টা প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রকল্পের চেয়ারম্যান সহ জনসাধারণের উদ্দেশ্য বলেন, কাজের সঠিক গুণগতমান পরিদর্শন করে বিল ছাড় দেওয়া হবে।কোন অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জনগুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রধান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক সহ প্রকল্প চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর