Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে ৫০ পিচ ইয়াবাসহ ৪ নারী আটক


audhamyabangla প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন / ১৮৩
জামালপুরে ৫০ পিচ ইয়াবাসহ ৪ নারী আটক

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ৫০ পিচ ইয়াবাসহ ৪ নারীকে আটক করেছে আমলাপাড়া ১ নং পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার (০৩ মে) বিকালে শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকায় হাজী ফজলুল হক এর পাঁচ তালা বিল্ডিং এর ২য় তলা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আজমত আলীর মেয়ে পাঁখি(২৯), জামালপুর সদর উপজেলার হরিপুর গ্রামের মরহুম দুলাল শেখের মেয়ে মোছাঃ বৃষ্টি(২২), দেউরপাড় চন্দ্রা এলাকার সুজন মিয়ার মেয়ে স্বর্ণা(২১) ও অন্তর মিয়ার স্ত্রী মোছাঃ মাহি খাতুন (১৮)।
স্থানীয়া জানান, ঔই বাসায় দীর্ঘদিন ধরে অপরিচিত মানুষজন চলাচল করত এবং হেরোইন ও ইয়াবা সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড হতো।
এই বিষয়ে জামারপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরসল মোহাম্মদ আতিক বলেন, শনিবার বিকালে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ঝিগাতলা এলাকায় হাজী ফজলুল হক এর পাঁচ তালা বিল্ডিং এর ২য় তলায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করিতেছে। পরে মহিলা পুলিশ সদস্য দিয়ে তল্লাশী করে ৪ নারীকে গ্রেফতার ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে তাদের থানায় আনা হয়। এস আই রাসেল মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে রবিবার (৪ এপ্রিল) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর