Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে জমি নিয়ে বিরোধে আহত দুই


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন / ২৫০
জামালপুরে জমি নিয়ে বিরোধে আহত দুই

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায় জমি নিয়ে বিরুদ্ধে মৃত মহেশের ছেলে নূর মোহাম্মদ(৭০) ও নূর মোহাম্মদের মেয়ে মোছাঃ নারগিস(৩০) কে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার জাবেদ ফকিরের ছেলে আলী হোসেন(৫০) ও তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম(৩৫) এর বিরুদ্ধে।
আহত নূর মোহাম্মদ বলেন, পাঁচ বছর আগে আলী হোসেন এর কাছ থেকে তারা ৬ শতাংশ জমি ক্রয় করেন কিন্তু দখলে যেতে গেলে বাধা দেয় আলী হোসেন। পরে স্থানীয়রা সালিশের মাধ্যমে মীমাংসায় আসে নূর মোহাম্মদ কে দখলে যাওয়ার আদেশ দেয় এবং সে সময় তারা দখলে গিয়ে একটি ঘর উঠিয়ে ঢাকা চলে যায়।
কয়েক বছর পর ঢাকা থেকে এসে ২৮ (এপ্রিল) দুপুরে জমিতে গেলে বাধা দেয় আলী হোসেন এবং একপর্যায়ে তিনি এবং তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম তাকে এবং তার মেয়ে মোছাঃ নারগিসকে ধারালো লোহার সাবল দিয়ে আঘাত করে এতে গুরুত্ব আহত হয় তারা। আহত নূর মোহাম্মদ আরও বলেন আলী হোসেন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন তার প্রভাব এবং তার সন্ত্রাসী কার্যকলাপের কারণে এলাকায় কেউ তার বিরুদ্ধে কোন কিছু বলতে পারেন না।নূর মোহাম্মদ ও তার মেয়ে নারগিস বর্তমানে জামালপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ প্রদান করা হয়নি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর