Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাসহ ৯ জন আটক


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন / ২৩৫
জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাসহ ৯ জন আটক

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও কৃষক দলের যুগ্ন আহবায়ক সহ ৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জামালপুর ডিবি-২ এর সদস্যরা। আটককৃতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মেহেরুপ হাসান খোরশেদ, ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন, বাবুল মিয়া, বিলেত আলী, আজাদ মিয়া, মজনু মিয়া, আবদুল মান্নান, শফিক মিয়া, মো. আব্দুল্লাহ।
ডিবি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই রাতে কামালের বার্ত্তী এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন ডিবি- এর একটি আভিযানিক দল।
এসময় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
জামালপুর ডিবি-২ এর নুরুল ইসলাম বাদল বলেন, আটককৃতদের বুধবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর