Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে মতবিনিমিয় সভা


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন / ২৪০
দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে  মতবিনিমিয় সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে স্থানীয় ডাক্তার, ধাত্রী, পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিএসকে‘র আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে, হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শামীম কবীর, সাবেক কাউন্সিলর ডা. রমজান হোসেন, ডিএসকে কর্মকর্তা নিরন্তর বনোয়ারী, রুপক কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, একজন মা গর্ভাবস্থায় বা প্রসবের আগে পরে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। সকলের উচিৎ এ সময় ডাক্তারের পরামর্শ ক্রমে ঔষধ সেবন করানো। মা নিরাপদ মানে ওনার গর্ভের সন্তান নিরাপদ। প্রসব কালীন বা এর আগে পরে মায়ের স্বাস্থ্যসেব নিশ্চিতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় ডিএসকে কাজ করে যাচ্ছে ২৫ বছর ধরে। সেইসাথে স্বল্পমুল্যে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে। নিরাপদ মাতৃত্ব নিয়ে সকল প্রকার সেবা পেতে ডিএসকে হাসপাতালে আসার আহবান জানান সকলেই।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর