Agaminews
Dr. Neem Hakim

ইসলামপুরে উপজেলা বিএনপির সহ সভাপতি জামায়াতে যোগ দেয়ায় বিএনপি থেকে বহিষ্কার


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন / ১৫২
ইসলামপুরে উপজেলা বিএনপির সহ সভাপতি জামায়াতে যোগ দেয়ায় বিএনপি থেকে বহিষ্কার

বাধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বিএনপি নেতা মোঃ আলী হোসেন জামায়াতে ইসলামে যোগদান করায় তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামপুর উপজেলা বিএনপির সাথে মোঃ আলী হোসেন প্রায় সাড়ে তিন দশকের বেশী সময় ধরে যুক্ত ছিলেন। তিনি উপজেলা বিএনপির সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। বহিষ্কারাদেশ পত্রের সূত্রে জানা গেছে, বিএনপির পদে থেকে জামায়াতে ইসলামে যোগ দেয়ার দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করা ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকান্ডের কারণে মোঃ আলী হোসেনকে উপজেলা বিএনপির সহ সভাপতি পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা মোঃ আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে তিনি চার নম্বর সহ সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে মোঃ আলী হোসেন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর এপিএস ছিলেন।

এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, আদর্শ পরিবর্তন করে ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া দলের শৃঙ্খলা পরিপন্থী। তাই কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি থেকে বহিষ্কারের ব্যাপারে জানতে মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ১১ই এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামের ইসলামপুর উপজেলা শাখার কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগদান করেন বিএনপি নেতা মোঃ আলী হোসেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, উপজেলা জামায়াতের আমীর মো. রাশেদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর