Agaminews
Dr. Neem Hakim

সরকারি হালট উদ্ধার করে প্রকল্প বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরিত অভিযোগ


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন / ৩৬৬
সরকারি হালট উদ্ধার করে প্রকল্প বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরিত অভিযোগ

হামিদুল ইসলাম সরকার : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আহাম্মদপুর গ্রামের সরকারি হালট বেদখল থাকায় শতাধিক পরিবার দীর্ঘদিন যাবত যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছে।

জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের মরহুম হাফেজ আব্দুর রশিদ এর বাড়ি সংলগ্ন পাকা রাস্তা হতে পশ্চিম দিকে দিগারকান্দা সংযোগ সড়ক পর্যন্ত ৫০০মিটার সরকারি হালট কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে পুকুর নির্মাণসহ আবাদি জমিতে পরিণত করে বেদখল করে রেখেছে।
এ বিষয়ে এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি অভিযোগ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে বানিহালা সহকারী ভূমি কর্মকর্তা সরজমিনে তদন্ত ও পরিমাপ করে সরকারি হালট নির্ধারণ করেছে। আহাম্মদপুর গ্রামের বাসিন্দা :নজরুল ইসলাম (৪০),তোফাজ্জল খাঁ (৬২),খোরশেদ (৭০),রুহুল খাঁ (৭০),ইব্রাহিম (৪২),মফিদুল(২৫)উছমান গণি(৫৫) জানান,সরকারি কর্মকর্তা সরজমিনে তদন্ত করে হালট নির্ধারণ করে লাল নিশান টানানো হলেও সরকারি ভাবে কোন প্রকল্প না দেওয়াতে হালট টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ বিষয়ে উক্ত হালটে নতুন প্রকল্পে মাটি কেটে রাস্তা সংস্কার করলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে।
এ বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর