Agaminews
Dr. Neem Hakim

ত্রিশালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ / ৭২
ত্রিশালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সমাজের সকল স্তরের বিশিষ্টজনদের অংশ গ্রহনে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। থানা পুলিশের আয়োজনে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদের সভাপতিত্বে ও ত্রিশাল থানা পুলিশের এস আই মোস্তফা রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, ইত্তেফাকুল ওলামা উপজেলা শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মৌলভী আবু তাহের, আমিরাবাড়ী ইউনিয়ন জামায়েতের আমীর মাওলানা সারোয়ার হোসেন ফকির, আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক ফরাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক এস এম সাইদুর রহমান খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফ প্রমূখ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর