Agaminews
Dr. Neem Hakim

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বিজিবির হাতে দুই বাংলাদেশী আটক


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৫, ৫:২০ অপরাহ্ন / ১৮৪
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বিজিবির হাতে দুই বাংলাদেশী আটক

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী পিলারের কাছ থেকে দুই বাংলাদেশীকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। বুধবার (১৬ এপ্রিল ) রাত ৯ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকা থেকে দুই বাংলাদেশীকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করে জামালপুর ৩৫ বিজিবির সাতানীপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে প্রস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটকককৃতরা হলেন ভোলা জেলার সদর থানার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশী বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ পিলারের কাছে মাজার টিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো। সেই সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ।
আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২টি আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড, দুটি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করে বিজিবি। পরে বকশীগঞ্জ থানায় ওই দুইজনকে হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েক করেছে এবং আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে পেরণ করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর