
বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
মঙ্গরবার (১৫ এপ্রিল) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলেজ বাস সার্ভিস চালুর অনুরোধে কলেজের অধ্যক্ষ প্রফেসার মো: হারুন-অর-রশিদের কাছে স্মারকলিপি প্রদান করেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল।
এই সময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব বলেন, জামালপুর শেরপুর জেলার সব্বোর্চ বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজ। জামালপুর জেলার প্রতিটি উপজেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। কিন্তু অনেকেই দূর-দূরান্ত থেকে আসায় যাতায়াতের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে সময়মতো কলেজে পৌঁছানো, নিরাপত্তার অভাব এবং অতিরিক্ত খরচ এসব সমস্যা প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে আপাদত চারটি বাস সার্ভিস চালুর ব্যবস্থা গ্রহণ করার জন্য অধ্যক্ষকে অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :