Agaminews
Dr. Neem Hakim

পরীক্ষার দায়িত্বে অবহেলায় জামালপুরের ইসলামপুরে ৩ শিক্ষককে অব্যাহতি


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ / ১০১
পরীক্ষার দায়িত্বে অবহেলায় জামালপুরের ইসলামপুরে ৩ শিক্ষককে অব্যাহতি

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত শিক্ষক তার দায়িত্ব অবহেলার দায়ে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ৩ শিক্ষককে দায়িত্ব অবহেলার দায়ে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।

অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম ও একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

উপজেলায় মাধ্যমিকে ২ হাজার ৭০০ শত ৭৪ জন, দাখিল ৯ শত ৫ জন, ভোকেশনালে ৫ শত ৪৮ জন। মোট ৪ হাজার ২ শত ২৭ জন পরিক্ষার্থী এবছর ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা করায় তিনজনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল। শিক্ষকরা পরিক্ষার্থীকে বাঁধা না দেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর