Agaminews
Dr. Neem Hakim

দীর্ঘ ১৬ বছর পর দুর্গাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন / ২১০
দীর্ঘ ১৬ বছর পর দুর্গাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর পর নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সমিতির মিলনায়তন চত্ত¡রে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কৃষ্ণেরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আহম্মদ খানের সভাপতিত্বে, শিক্ষক মো. সাইফুল্লাহ এর সঞ্চালনায় অন্যদের মাঝে আলোচনা করেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গণি সহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীগণ, প্রধান শিক্ষক দুলাল চক্রবত্তী, সোহরাব হোসেন খান, মো. আজহারুল ইসলাম, আমিনুর রহমান তালুকদার, মো. শামছুল হক, মো. খলিলুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে ঝাঞ্জাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুল কাদের সভাপতি, মাঝিয়াইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশতাক আহমেদ সাধারণ সম্পাদক ও নোয়াগাও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করা হয়। উক্ত কমিটি আগামী এক সপÍাহের মাঝে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান শিক্ষক প্রতিনিধিগণ।

উপস্থিত শিক্ষক নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর এই কমিটি গঠন হওয়ার দুর্গাপুরে শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইছে। এই কমিটি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা এবং নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সকলকে নিয়ে এক সাথে কাজ করবেন বলে মতামত ব্যাক্ত করেন নব-নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর