Agaminews
Dr. Neem Hakim

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন / ১১৯
গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি :
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ এবং তা বন্ধের দাবিতে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর সদর উপজেলার শরীফপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মোঃ ফজলুল রহমান। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল আলিম, অধ্যাপক বাহাজ উদ্দিন, ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি অবিলম্বে এ গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় বিক্ষোভকারীরা গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করো, ইসরায়েলি পণ্য বর্জন করো, বিশ্ব মুসলিম এক হও ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান।

এ সময় সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা জানান, মানবতার পক্ষে অবস্থান নেওয়াই এখন সময়ের দাবি।

জেলার অন্যান্য মসজিদেও একই দাবিতে জুমার নামাজের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর