Agaminews
Dr. Neem Hakim

ফুলপুরে জাতীয় ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১:২৮ অপরাহ্ন / ৭৭
ফুলপুরে জাতীয় ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন

তোফাজ্জল হোসেন ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ক্রীড়া দিবস /২০২৫ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ,উপজেলা ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ,ক্রীড়ামোদী সাংবাদিকবৃন্দ সহ ক্রীড়ামোদী বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহণ করে। পরে বিকেল ৪টায় ফুলপুর মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে। প্রতিটি পোগ্রামে সভাপতিত্ব করেন সুযোগ্য, মেধাবী, চৌকস ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর