
তোফাজ্জল হোসেন ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ক্রীড়া দিবস /২০২৫ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ,উপজেলা ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ,ক্রীড়ামোদী সাংবাদিকবৃন্দ সহ ক্রীড়ামোদী বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহণ করে। পরে বিকেল ৪টায় ফুলপুর মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে। প্রতিটি পোগ্রামে সভাপতিত্ব করেন সুযোগ্য, মেধাবী, চৌকস ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
আপনার মতামত লিখুন :