Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে শহর বিএনপির আয়োজনে ঈদ শুভেচ্ছা বিনিময়


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন / ২৪০
জামালপুরে শহর বিএনপির আয়োজনে ঈদ শুভেচ্ছা বিনিময়

রাজু মোল্লা জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে এক ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জামালপুর শহরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সাম্য ও সহমর্মিতার বন্ধন। এই আনন্দকে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় ঐক্য ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর