
রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ এবং তা বন্ধের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা ও শিক্ষক সমাজ।
সোমবার বেলা ১২টার দিকে জামালপুর শহরের আশেক মাহমুদ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ব মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন।
একই দাবিতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়িসহ বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত, হেফাজতে ইসলাম, তৌহিদী ছাত্র-জনতা, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
বিক্ষোভ সমাবেশে পুরুষের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণও চোখে পড়েছে।
গণমানুষের এই প্রতিবাদী অবস্থান থেকে বিশ্ববিবেক জাগ্রত হয়ে গাজায় সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :