Agaminews
Dr. Neem Hakim

“ঈদের মায়াজাল” লিখেছেন বায়েজীদ বোস্তামী


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ / ৬৬৬
“ঈদের মায়াজাল” লিখেছেন বায়েজীদ বোস্তামী

ঈদের মায়াজাল

লেখক: বায়েজীদ_বোস্তামী-!!📖

চাঁদের আলোয় ভিজছে শহর,
দরজায় কড়া নাড়ে ঈদ।
নতুন পোশাকে ঢেকে যাই বাহির,
কিন্তু অন্তরে জমে বিষাদ-বীজ।

খুশির বাজার, সোনালি আলো,
হাসি ফুটেছে শিশুদের মুখে।
তবুও একাকী দাঁড়িয়ে ভাবি,
কেন শূন্যতা বাজে বুকের গভীরে?

যারা ফিরে আসেনি আপন ঘরে,
তাদের জন্যও কি ঈদ আসে?
নাকি শহরের ব্যস্ততার আড়ালে
তাদের স্মৃতিগুলোই হারিয়ে ভাসে?

হাত বাড়ালেই কি মিলে যায় সুখ?
নাকি এ আনন্দ শুধুই সাজানো?
ঈদের মায়াজালে বন্দী হৃদয়,
মিছে খুঁজে ফেরে হারানো প্রাণ।

তবুও তাকবিরে মুখর হোক ভোর,
ভালোবাসায় ভরে উঠুক ধরা।
একটি দিন, অন্তত একটি দিন,
শূন্যতাকে যেন ছুঁতে না পারে যন্ত্রণা।

লাইফস্টাইল বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর