
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নান্দাইলে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নান্দাইল উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা তথা কবুতর অবমুক্ত করা হয়।
পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা তনিমা রাণী ও উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় উপজেলার আইনশৃঙ্খলা রাবাহিনী সহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিা প্রতিষ্ঠানের অংশগ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে নান্দাইল উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা শেষে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজ সেবা অফিসারের বাস্তবায়নে উপজেলা সদর হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানে খাবার পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন :