Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়ায় ভারতীয় কম্বল এবং জিরাসহ আটক-১


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ / ৩১৩
ধোবাউড়ায়  ভারতীয় কম্বল এবং জিরাসহ আটক-১

আলী আজগর ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে ৫শত ভারতীয় কম্বল বাহী ১টি কভারভ্যান,১৫বস্তা ভারতীয় জিরাসহ ১টি অটোগাড়ী, ১টি পিকআপ,১টি মোটরসাইকেলসহ ১জনকে আটক করে ধোবাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার ২৭মার্চ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলসিন্দুর বাজারে চোরাচালান প্রতিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, সাগর সরকার এর নেতৃত্বে ধোবাউড়া থানার ওসি আল-মামুন সরকার এর সার্বিক সহযোগিতায়। অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় কম্বল, কম্বলবাহী ০১ টি কাভার্ড ভ্যান ও ০১ টি অটোগাড়ি, ১৫ বস্তা ভারতীয় জিরা, জিরা বহনকারী ০১ টি পিকআপ ও ০১ টি মোটরসাইকেল জব্দসহ ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ওসি আল-মামুন সরকার বলেন, চোরাচালান দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর