Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আহত ৩


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন / ২৩৬
জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আহত ৩

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার , সাড়ে ১১ টার দিকে জামালপুর সদর উপজেলার কানিল ঘুন্টি রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে এক ঘণ্টারও বেশি সময় ধরে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন যখন কানিল ঘুন্টি এলাকায় পৌঁছায়, তখন জামালপুরগামী একটি তরমুজবাহী ট্রাক গ্যাট বেরিয়ার ভেঙে লাইনের উপর উঠে যায়। ট্রাকটি তখন ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি একটি দোকানের উপর গিয়ে উল্টে পড়ে, ফলে ঘটনাস্থলে ট্রেন চালক, গ্যাট কিপার ও দোকানদার আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান,
আহতরা হলেন- লোকমাস্টার কামাল হোসেন, গেট কিপার কহিনুর ইসলাম ও দোকানী আয়নাল হক।

রেলওয়ে পুলিশ জানায়- দুপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুন্টি এলাকায় পৌছায়। এমন সময় জামালপুরগামী তরমুজবাহী একটি ট্রাক গ্যাট বেরিয়ার ভেঙ্গে লাইনের উপর উঠে যায়। এরপর সংঘর্ষ হলে ট্রাকটি একটি দোকানের উপর গিয়ে আচরে পড়ে। এতে ট্রেন চালক, গ্যাট কিপার ও দোকানদার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর এক ঘন্টা পর ইঞ্জিন মেরামত করে ট্রেনটি নান্দিনা স্টেশনে নিয়ে গেলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

জামালপুর রেলওয়ে পুলিশ অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ঘটনা স্থলে এসে ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা চলছে৷ চালক ও তার সহযোগী পালাতক রয়েছে। ট্রেনটির জন্য ময়মনসিংহ থেকেও একটি অতিরিক্ত ইঞ্জিন এসেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর