Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে স্বাধীনতা দিবসের সিনেমায় মানুষের ঢল


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন / ২৪৯
ময়মনসিংহে স্বাধীনতা দিবসের সিনেমায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: ময়মনসিংহে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের উন্মুক্ত সিনেমা প্রদর্শনীতে আপামর সাধারণ মানুষের ঢল নামে।

উল্লেখ্য, দেশের সপ্তম বৃহৎ মহানগর ময়মনসিংহে ছয় লাখের বেশি মানুষের বাস। কিন্তু শহরে সিনেমা হল মাত্র একটি। অন্য সিনেমা হলগুলো দর্শকের অভাবে কালে কালে বিলীন হয়ে গেছে। কিন্তু স্বাধীনতা দিবসে উন্মুক্ত সিনেমা দেখার জন্য উৎসাহী মানুষের কোনো অভাব দেখা যায়নি।

২৬ মার্চ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া  চত্বরে ‘শ্রাবণ বিদ্রোহ’, ‘পথ’, ‘ছাদ আকাশের গল্প’ ও ‘জুলাইয়ের চিঠি’ চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রদর্শনীতে সমাজের সকল পেশার মানুষ যোগ দেয়। তথ্য অফিসের পরিচালক মীর আকরাম জানান, সিনেমা চারটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর থেকে স্বাধীনতা দিবসে প্রদর্শনীর জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি গণহত্যা দিবসেও ময়মনসিংহ টাউন হল চত্বরে অধিদপ্তর নির্দেশিত তিনটি সিনেমা প্রদর্শনীতে যথেষ্ট দর্শক ছিল।

এর আগে মঙ্গলবার ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে নগরীর রোভার ভবনে জেলা তথ্য অফিস আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভা’য় অংশ নেয় স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী। তারা একাত্তরে বাংলাদেশে নির্মম গণহত্যার শিকার ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন ও পৃথিবীতে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনসহ সকল গণহত্যা বন্ধ ও বিশ্বশান্তি কামনা করে।

ময়মনসিংহ ও টাঙ্গাইল নিয়ে গঠিত মুক্তিযুদ্ধকালীন ১১ নম্বর সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানের অধীনে লড়াই করা মুক্তিযোদ্ধা বিমল পাল সভায় একাত্তরের গণহত্যা ও ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল একাডেমি অভ ফিল্ম এন্ড মিডিয়া’র নির্বাহী পরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ছোট ভাই বিবেশ চন্দ্র রায় তাঁর একাডেমির পক্ষ থেকে  জহির রায়হানের বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ প্রদর্শন করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর