Agaminews
Dr. Neem Hakim

গফরগাঁওয়ে সন্ত্রাসী কালাম গ্রেপ্তার


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন / ২৪১
গফরগাঁওয়ে সন্ত্রাসী কালাম গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম (৩২) গ্রেপ্তার হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী কালাম।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কালামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তালিকাভূক্ত এই সন্ত্রাসী আওয়ামী লীগের দলীয় রাজনীতির সাথে যুক্ত। এলাকায় ভীতি সৃষ্টি করে দখল,চাঁদাবাজি,মারধর ও ভাংচুর চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর গা ঢাকা দেয় কালাম। দীর্ঘ প্রায় আট মাস পর এলাকায় ফিরে এসে ঘাপটি মেরে ছিল।
গফরগাঁও পৌর শ্রমিকদলের আহবায়ক আল আমিন জনি বলেন,সাবেক এমপি স্বৈরাচার বাবেলের অন্যতম ক্যাডার কালাম বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুরসহ চাঁদার জন্য সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতেন।
কালাম গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর