
রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা শ্রমিকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমানের শারীরিক সুস্থ কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর শহরের রেলওয়ে স্টেশন পার্কে জেলা শ্রমিকদলের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল হক খান দুলাল, শ্রমিকদলের সাধারন সম্পাদক জীবন বসাক সহ বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ফলে বিএনপি খোলামেলাভাবে ইফতার মাহফিল করতে পারেনি। দলের নেতাকর্মীরা পরিবার নিয়ে ঈদ উদযাপন করতেও পারেনি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ জালিম সরকারের কবল থেকে মুক্ত হয়েছে।’ পরে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :