Agaminews
Dr. Neem Hakim

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন / ১৫৪
জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক

রাজু মোল্লা জামালপুর প্রতিনিধি :
জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক করা হয়েছে।
সোমবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির ১০৭৬ নং পিলারের কাছে কুমারের চর এলাকায় মালিক বিহীন একটি নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক জব্দ করা হয়। জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসির সার্বিক নির্দেশনায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জব্দকৃত মালামাল ৩৫ বিজিবির আটকৃত মালামাল রৌমারী কাস্টম অফিসে জমা করা হয়। সীমান্ত এলাকায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৩৫ বিজিবি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর