
রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে সমবায় সমিতিতে আমানকৃত অর্থ ফেরত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের ফৌজদারী মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি।
এসময় বক্তারা বলেন- মাদারগঞ্জে ৩০টিরও বেশি সমিতি ৩০ হাজার গ্রাহকের দেড় হাজার কোটি টাকা নিয়ে ৩ বছর যাবত পলাতক রয়েছে৷ এই ঘটনায় কয়েকটি মামলা দায়েরের পর সমবায় সমিতি সংশ্লিষ্ট কয়েকজন আসামীর নামে ওয়ারেন্ট হয়। দীর্ঘদিন পার হলেও এই ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করছে না পুলিশ৷ এতে আসামীর সাথে পুলিশের সখ্যতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারন মানুষের মনে।
তাই অতি দ্রুত প্রশাসন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করে আমানতকৃত অর্থ ফেরতের ব্যবস্থা করবে এমনটা আশা করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে হাজারো নারী-পুরুষ অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন :