Agaminews
Dr. Neem Hakim

আদালতে যাওয়ার পথে আইনজীবী সহকারীর মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন / ১৫৫
আদালতে যাওয়ার পথে আইনজীবী সহকারীর মৃত্যু

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর সহকারী আনিছ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকাল ৯ টা দিকে উপজেলার নলেরচর তালতলা বাজারে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত আনিছের বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে। তিনি জামালপুর জেলা আদালতের আইনজীবীর সহকারী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনিছ সকাল সাড়ে ৮ টা দিকে বাড়ি থেকে বের হয় আদালতের যাওয়ার উদ্দেশ্যে। মেলান্দহ অটোরিকশা করে জামালপুর শহরের দিকে যাওয়ার পথে নলেরচর তালতলা বাজারে চলন্ত অটোরিকশা সামনে দিয়ে দৌড়ে পার হওয়ার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নিহত আনিছের মাথা আঘাত লাগে। তীব্র রক্তক্ষরণ ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শফিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর