Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে প্রায় ৩০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার, আটক ৩


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন / ২২৬
জামালপুরে প্রায়  ৩০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার, আটক ৩

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:

জামালপুর শহরে তিনটি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ নেওয়ার সময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৪ বোতল বিদেশি মদ ও ১,৪৩৪ বোতল ফেনসিডিল।

বৃহস্পতিবার বিকেলে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে সদর থানার চত্বরে রাত ১০ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

আটককৃতরা হলেন আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। তারা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, আটক খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা ও রয়েছে বলে জানান পুলিশ।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিনটি ট্রাকসহ২৪ টি বিদেশী মদ ও ১৪৩৪ টি ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। সেই সাথে তিন জনকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন জামালপুর সদর থানা পুলিশের এএসআই রুবেল ও সাইকুল।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, আমাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজুর রহমানের পৈত্রিক জমিতে একটি ড্রাম ট্রাকের মধ্যে ৯টি বস্তার মধ্যে ২৪ বোতল বিদেশি মদ ও ১৪৩৪ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করতে করতে সক্ষম হয়েছি এবং একজন পালিয়ে যায়। তাদের সাথে কথা বলে জানা যাই তারা মেলান্দহের অধিবাসী। এদের মাদকের উৎসটা কোথায় ও মাদক কোথায় যাবে। এদের জিজ্ঞেসাবাদের মাধ্যমে আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন করতে সক্ষম হবো ।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর