
মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি:
ফিলিস্তিনির গাজাবাসীর উপর বর্বর ইসরাইলী বাহিনীর নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন এর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে শরণখোলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ জুম্মার নামাজ বাদ রায়েদা কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে। মিছিলটি রায়েন্দা বাজারেের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে শেষ হয়। সেখানে ইসলামী আন্দোলন শরলখোলা শাখার সভাপতি মাস্টার মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন শরণখোলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুসা সাইফ ও ইসলামী আন্দোলন শরণখোলা শাখার সংগঠনের নেতা মাওলানা আমির হামজা। এ সময় বক্তারা অবিলম্বে ইসরাইল প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেহতানিহানুকে গাঁজার নিরস্ত্র মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের নিন্দা জানানো হয়।
আপনার মতামত লিখুন :