Agaminews
Dr. Neem Hakim

গফরগাঁওয়ে মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ / ১০৫
গফরগাঁওয়ে মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে গফরগাঁওয়ে হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার শিলাসী ইতক্বানুল কুরআন সুলতানিয়া মাদরাসায় এই প্রতিযোতা অনুষ্ঠিত হয়। মাহে রমজানের পবিত্রতা ও ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আলোকিত গফরগাঁওয়ের উদ্যোগে ও গফরগাঁও সাংবাদিক কল্যাণ ফোরামের সহযোগিতায়
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কে এম জুট ফাইবার লিমিটেডের চেয়ারম্যান মো. আখতার হোসেন বাবুল।
কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে জামিয়া হোসাইনিয়া দুগাসিয়া মাদরাসার খতিব মাওলানা মাহমুদুল হাসান সালমানীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ।
আরো উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক রোবেল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোফাজ্জল আনসারী,
গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল, কেএম জুট ফাইবার লিমিটেডের ম্যানেজার রাহাত হোসেন, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক রফিকুল ইসলাম খান,ইতক্বানুল কোরআন মাদ্রাসার পরিচালক রাকিবুল ইসলাম,আলোকিত গফরগাঁও ও সাংবাদিক কল্যাণ ফোরামের সদস্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ আলী ফারুকী।
ইসলামি সংস্কৃতি ও কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত দেন উপস্থিত অতিথিরা।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর