
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহের গফরগাঁওয়ে ফেসবুক সোশাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগ এনে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল। এ বিষয়ে ভবিষ্যত নিরাপত্তার জন্য গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়রী করেছেন এই কৃষকদল নেতা। তিনি জানান, কয়েকটি ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আগামীতে রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করায় একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে
অপপ্রচারে লিপ্ত হয়েছে।
আমাকে সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমি থানায় সাধারণ ডায়রী করে রেখেছি।
এ বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক সেনা সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :