
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায়, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদানের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় ৩০ হাজার ৩৭৫টি উপকারভোগী কার্ড বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রতিজন উপকার ভোগী একবার দশ কেজি করে চাউল পাবেন। নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়নে নিম্নহারে বরাদ্দ প্রদান করা হয়েছে। বীরবেতাগৈর ইউনিয়ন- ১৩৭৩জন, মোয়াজ্জেমপুর- ২৭৩৪জন, নান্দাইল- ২০০০জন, চন্ডীপাশা- ৩০৬০জন, গাংগাইল- ২৬৯৫জন, রাজগাতী- ২১৬৫জন, মুশুলী- ২৫৫২জন, সিংরইল- ২১৫৯জন, আচারগাঁও- ২২১১জন, শেরপুর- ২২৯৮জন, খারুয়া- ২২৩২জন, জাহাঙ্গীরপুর- ২৮৪৫জন ও চরবেতাগৈর ইউনিয়নে ২০৫১জন মিলিয়ে মোট ৩০হাজার ৩৭৫টি কার্ড বরাদ্দ প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে খোঁজ নিয়ে জানাগেছে, ১৬ই মার্চ এর মধ্যে উপকারভোগীর নামের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোন ইউনিয়ন পরিষদ তালিকা জমা দেয়নি। এতে করে যথা সময়ে তালিকা না পাওয়ায় যথা সময়ে গুদাম থেকে চাল উত্তোলন করে উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করা সম্ভব হবে না। এতে করে চাউল বিতরণ নিয়ে অনিয়ম দূর্নীতি করার ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে অভিজ্ঞ মহল জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :